শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

‘দেশের বাইরে থেকে সুরক্ষা অ্যাপ বন্ধে সাইবার হামলা হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুরক্ষা অ্যাপ যাতে বন্ধ হয়ে যায়, সে জন্য বাইরে থেকে সাইবার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘আমাদের সংশ্লিষ্ট অভিজ্ঞ জনবল তা ভালোভাবেই মোকাবিলা করেছে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।’

বৃহস্পতিবার (১২ আগস্ট) বাংলাদেশ বিমানবাহিনীর ডিজিটাল সক্ষমতা বাড়াতে ত্রিপক্ষীয় চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ বিমানবাহিনীর ডিজিটাল সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে আইসিটি বিভাগের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিজিডি ই-গভ সার্ট। সেই সঙ্গে বিমানবাহিনীর সাইবার নিরাপত্তাসংক্রান্ত সমস্যা মোকাবিলার জন্য কার্যকর তথ্য ও সহযোগিতা প্রদান করা হবে।

এজন্য ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, বিজিডি ই-গভ সার্ট এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমঝোতা স্মারকে সই করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহা. আবদুস সাত্তার সরকার, বিজিডি ই-গভ সার্টের পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মুহা. তৌহিদুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ