বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মসজিদুল হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যে দুই ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আজ ১৩ আগস্ট ২০২১ইং মোতাবেক ০৪ মুহাররম ১৪৪৩ হিজরি (সৌদিতে) কাবা শরিফ ও মদিনায় খুতবাহ এবং জুমআর নামাজ পরিচালনার জন্য হারামাইন কর্তৃপক্ষ দুইজন প্রসিদ্ধ ইমাম ও খতিব নির্বাচিত করেছেন।

আজকের জুমআর নামাজের জন্য কাবা শরিফে নির্বাচিত হয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. ওসামাহ খাইয়াত। মদিনা শরিফে নির্বাচিত হয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ ড. হুসাইন বিন আব্দুল আজিজ আল-আশ-শায়খ।।

যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ হজে অংশগ্রহণকারী মসজিদে হারামের নামাজে উপস্থিত হবেন। স্বাস্থ্য নিরাপত্তার সুবিধার্থে নিজ নিজ জায়নামাজ, মাস্ক ও নিরাপদ দূরুত্ব বজায় রেখে নামাজ পড়বেন মুসল্লিরা।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দ্বিতীয় বারের মতো সীমিত আকারে সুষ্ঠ-সুন্দর ও নিরাপদে হজ সম্পন্ন হওয়ার পর পরই শুরু হয়েছে ওমরাহ পালনের কার্যক্রম।

গত ১ মহররম ১৪৪৩ হিজরি থেকে সৌদি আরবের বাইরের দেশ থেকে মুসল্লিদের ওমরার অনুমতি ও কার্যক্রম শুরু করেছে দেশটি। ইতোমধ্যে পবিত্র মক্কা ও মদিনায় বাড়ছে মুসল্লির সংখ্যা। তবে ১৩টি দেশ সরাসরি ওমরায় অংশগ্রহণ করতে পারবে না।

তারা অন্য দেশে ১৪ দিন অবস্থান সাপেক্ষে ওমরাহ পালন করতে পারবে। যথাযথ স্বাস্থ্য বিধি মেনেই পবিত্র নগরী মক্কা-মদিনায় আগের মতো নামাজ, জুমআ ও ওমরাহ কার্যক্রম পরিচালিত হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ