বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

লালবাগ মাদরাসার পরিচালনা কমিটি মনোনীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার পরিচালনা কমিটির (মজলিসে শূরার) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মাদরাসার পরিচালনা কমিটি মনোনীত করা হয়েছে।

গত বুধবার (১১আগস্ট) মাদরাসার শুরার বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মাঝে অন্যতম হলো মাদরাসার পরিচালনা কমিটি মনোনায়ন।

জানা গেছে, বৈঠক শেষে মাদরাসার সদরুল মুদাররিসিন হিসেবে মনোনীত করা হয়েছে শায়খুল হাদিস মাওলানা আব্দুল হাইকে। আর সদরে শুরা ও সদরে মুহতামিম হিসেবে শায়খুল হাদিস মাওলানা হাবিবুর রহমান (হাজী সাহেব হুজুর) কে মনোনায়ন করা হয়েছে। এছাড়া মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মুফতি ফজলুল হক আমিনী রহ. এর খলিফা মাওলানা মুহিব্বুল্লাহকে।

বৈঠকে তিনজনকে সহযোগী মুহতামিম মনোনীত করা হয়। তারা হলেন, মাওলানা ইয়াহইয়া,  মুফতি ফয়জুল্লাহ ও মুফতি ফজলুল হক আমিনী রহ. এর সন্তান মাওলানা আবুল হাসানাত আমিনী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ