মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভ্যাকসিন নিয়ে কওমি শিক্ষার্থীদের ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

করোনা পরিস্থিতির ভয়াবহতা প্রতিরোধে দফায় দফায় বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। অনেকের মতে দেশের জনগণের জন্য এই মুহূর্তে অন্যান্য প্রকল্পের উন্নয়নের চেয়ে করোনার ভ্যাকসিন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও ক্ষুধা মেটানোর জন্য খাদ্য সবচেয়ে বেশি প্রয়োজন। তাই বিশেষজ্ঞগণ অতি দ্রুত ভ্যাকসিন সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছেন। দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের ভ্যাকসিন সম্পূর্ণ করার কাজ শুরু হয়েছে। সম্প্রতি কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশও কওমি শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিন দিতে উদ্বুদ্ধ করেছেন। এ পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে কওমি শিক্ষার্থীদের সুচিন্তিত মতামত তুলে ধরেছেন হুসাইন আহমদ।।


রোগপ্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ শরীয়াহসম্মত
হাবিব আনওয়ার
শিক্ষার্থী, দারুল উলূম হাটহাজারী মাদরাসা, চট্টগ্রাম

রোগপ্রতিরোধের জন্য অগ্রিম প্রতিষেধক গ্রহণ হাদিস থেকে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, সেদিন কোন ধরনের বিষ ও যাদু তাকে ক্ষতি করবে না।’

এই হাদীস থেকে অগ্রিম প্রতিষেধক গ্রহণ করার বিষয়টি প্রমাণিত। তবে বর্তমান করোনা ভাইরাসের টিকা গ্রহণ নিয়ে যে মতবিরোধ তৈরি হয়েছে। এক্ষেত্রে বলবো, যথেষ্ট গবেষণার পর আন্তর্জাতিক স্বীকৃত প্রতিষ্ঠানগুলো করোনার বেশ কিছু প্রতিষেধক আবিষ্কার করেছে। উন্নত দেশের সকল শ্রেণি-পেশার মানুষ এ ভ্যাকসিন নিচ্ছে। ফলে শরীরে শক্তিশালী এন্টিবডি তৈরি হচ্ছে। অধিকাংশ মানুষ নিরাপদ থাকছে।

তবে প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া রয়েছে। সেই হিসেবে ভ্যাকসিনেরও প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকের জ্বর, মাথাব্যথা, বমিও হচ্ছে। তবে ডাক্তারগণ বলছেন, এতে আতঙ্কিত হবার কিছু নেই। অনেকের শরীরে ম্যাচ করতে সময় লাগার ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আবার অনেকে প্রথম কিংবা দ্বিতীয় ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এসব ঘটনায় স্পষ্ট, ভ্যাকসিন মানেই সম্পূর্ণ নিরাপদ সেটা নয়। তবে ভ্যাকসিন গ্রহণকারীদের আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক কম।
তাই উচিত হবে দ্বীনদার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ভ্যাকসিন গ্রহণ করা।

স্বাভাবিক দৃষ্টিতেই ভ্যাকসিন নেওয়া উচিত
উসমান বিন আ. আলীম

বর্তমান করোনার কারণে সারা পৃথিবী কঠিন সময়ের মধ্যে অতিক্রম করছে। যার অংশ হিà