মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অক্টোবর থেকে খুলছে ঢাবির আবাসিক হল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল ১ অক্টোবর থেকে খোলার সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার রাতে প্রভোস্ট কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য জানান।

প্রক্টর বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের বড় একটি অংশ টিকা কার্যক্রমের আওতায় আসেনি। আমরা ১৫ সেপ্টেম্বরের মধ্যে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাবো। তারপর পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ বর্ষ ও মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে।’

অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আরও বলেন, ‘তাদের পরীক্ষা শেষে তারা চলে যাবে। এরপর মধ্য নভেম্বর থেকে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের জন্য খোলা হবে বিশ্ববিদ্যালয়।’

-এটি