মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

পছন্দের পাত্রীকে বিয়ের জন্য দোয়া করার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে সবাই পেতে চান। কেউ পান। কেউ পান না। কিন্তু পছন্দের মানুষকে নিয়ে সংসার করতে চান সবাই।

আপনি যাকে মনে প্রাণে ভালবাসেন। নিজের অর্ধাঙ্গিনী হিসেবে দেখতে চান। অর্ধাঙ্গিনী হিসেবে পেতে তার জন্য কি দোয়া করা যাবে? সম্প্রতি এমনই একটি রোমান্টিক প্রশ্ন এসেছে বিশ্বখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগে।

প্রশ্নকারী তার প্রশ্নে বলেন, ‘আমি গাইরে মাহরাম নারীদের থেকে পরহেজ করে চলি। আমাদের গ্রামে একজন পর্দানশীন ও শরীয়তের পাবন্দ পাত্রী আছেন। যা বর্তমান জামানায় দুষ্প্রাপ্য। আমার অজান্তেই সেই নারীর সঙ্গে মুহাব্বাত তৈরি হয়ে গিয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই। সুতরাং এখন কি তার সঙ্গে বিয়ের জন্য দোয়া করতে পারবো?’

জবাবে দেওবন্দ থেকে বলা হয়, ‘দোয়া করার মাঝে কোনো ক্ষতি নেই। তবে কোনো প্রকারের সম্পর্ক রাখা জায়েজ নেই। আর আত্মীয়কার সম্পর্কের ক্ষেত্রে নিজে নিজে ফায়সালা না নেওয়া উচিত। বরং নিজের পিতা-মাতার সঙ্গে পরামর্শ করে আত্মীয়তার সম্পর্ক কায়েম করা উচিত। এর মাঝেই খায়ের ও বরকত বিদ্য়মান।

দেওবন্দের ফতোয়ার লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/nikah-marriage/605952

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ