শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

মারকাযুদ দিরাসায় ‘কারবালা বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।। মুহাররম পবিত্র মাস। ইসলাম এবং ইসলামপূর্ব যুগে এ মাসে একাধিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ঘটেছে, তবে সবচেয়ে আলোচিত কারাবালার মর্মান্তিক ঘটনা।

সেদিন ইয়াজিদ বাহিনী হজরত হুসাইন রা.-কে নির্মমভাবে শহীদ করে। কিন্তু এ ঘটনার আলোকপাত করতে গিয়ে পূর্বযুগ থেকেই আমাদের অনেকে পক্ষে-বিপক্ষে বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ি করে ফেলে, যা নাসিবি চিন্তা বা রাফেযী দর্শনে প্রভাবিত হয়ে অনেকক্ষেত্রে আকিদা-বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে।

তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণে কারবালার ঘটনার একটি সঠিক তথ্যনির্ভর, সূক্ষ্ম ও নিরপেক্ষ বিশ্লেষণটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরার লক্ষ্যে রাজধানীর মিরপুরস্থ মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকায় ‘কারবালা সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ১৯ মুহাররম (২৯ আগস্ট) প্রতিষ্ঠানটির ‘মাদানী অডিটরিয়াম’-এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন তরুণ ইতিহাস গবেষক মাওলানা ইমরান রাইহান। তিনি হজরত আলী রা.-এর শাহাদাতের ঘটনার পর থেকে কারবালা পর্যন্ত কখন কি ঘটেছে এবং কিভাবে ঘটেছিলো ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে তা বর্ণনা করেন।

দীর্ঘ দুই ঘন্টা সময়ে আলোচনা চলে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজিমপুরের মাওলানা কবির আহমাদ। রাত দশটায় তার আখেরি মোনাজাতের মাধ্যমে মহতী এ সেমিনারটি সমাপ্ত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ