শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

১১ সেপ্টেম্বরেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পন্ন হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছেন, এক সপ্তাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১১ তারিখের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হবে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ময়লা হয়ে গেছে। ক্লাসরুমের বেঞ্চগুলো সাজানো নেই। এসব বিষয়গুলো সমাধানে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত ব্যবস্থা নেবে। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ১১ তারিখ পর্যন্ত বন্ধ। এই সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সকল কাজ সম্পন্ন করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আইসোলেশন সেন্টার, সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাসহ পরিষ্কারের ব্যবস্থাও করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রথমদিকে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট ফটোকপির দোকান, ইউটিউব বা ফেসবুক থেকে কপি করত। শিক্ষার্থীদের মাঝে সেই প্রবণতাও কমে এসেছে। শিক্ষকরা সঠিকভাবে খাতা মূল্যায়ন করলে নকল করার কোনো সুযোগ নেই। শিক্ষকদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আঞ্চলিক পরিচালক (ঢাকা বিভাগ) মনোয়ার হোসেন, মানিকগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ