বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

আফগানিস্তানে ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ১০০ কোটি ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দাতাগোষ্ঠী। গতকাল সোমবার জেনেভায় একটি সম্মেলনে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে এ অর্থ সহায়তার ঘোষণা দেয় বিশ্ব সম্প্রদায়।

তালেবান কাবুলের ক্ষমতা দখলের আগে থেকেই আফগানিস্তানের এক কোটি ৮০ লাখ মানুষ ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন।

জাতিসংঘ আশঙ্কা করছে, অর্থ ও খাদ্য ঘাটতির কারণে এ মাসের শেষ দিকে দেশটিতে খাদ্য সরবরাহ শেষ হয়ে যেতে পারে, যার ফলে দেশটির ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ অনাহারে পড়তে পারে।

এ অবস্থায় আফগানিস্তানে মানবিক সঙ্কট এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায় ১০০ কোটি ডলার সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে।

জেনেভায় আয়োজিত একটি সাহায্য সম্মেলনে এ তথ্য জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সে সময় তিনি আশা প্রকাশ করেন, এই অর্থ দিয়ে দেশটির বাস্তুচ্যুত মানুষদের খাদ্য ও বাসস্থানের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ