বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ ২৪ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার জাতিসংঘের ৭৬তম অধিবেশন স্বল্প পরিসরে হলেও তাতে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৬তম অধিবেশনে সরাসরি ভাষণ দেবেন।

এর আগে করোনার কারণে এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি যোগ দিতে পারেননি তিনি।

এরই মধ্যে দলের প্রধানকে বরণ করে নেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের রাস্তা এখন প্রতিদিনই স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছেন দলীয় নেতাকর্মীরা। চলছে একের পর এক প্রস্তুতিসভা।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর দুপুর দেড়টায় জেএফকে এয়ারপোর্টে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রিয় নেত্রীকে স্বাগত জানাবেন।

জানা যায়, আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে সরাসরি ভাষণ দেবেন। একই দিন তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি ভাষণ দেবেন। একই সঙ্গে একটি সংবাদ সম্মেলনেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এবার সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার ঢাকায় সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী এবার রোহিঙ্গা ইস্যুতে নতুন কোনো প্রস্তাব দেবেন না। প্রধানমন্ত্রী আগে যে প্রস্তাবগুলো দিয়েছেন, সেগুলো এখনো বিশ্বের সামনে আছে। রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব মিয়ানমারে ফেরত পাঠানোর ওপর বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ