বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

চলে যাওয়ার সময় কাবুল বিমানবন্দরে যেসব ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সময় রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর কোটি কোটি ডলারের ক্ষতির শিকার হয়েছে। কাবুল বিমানবন্দরের ভারপ্রাপ্ত প্রধান মৌলভি আবদুল হাদি হামাদান আনাদুলু অ্যাজেন্সিক বলেন, কেবল বিমানবন্দরের টার্মিনালের ক্ষতির পরিমাণই ১০ লাখ ডলার।

তিনি বলেন, বিমানবন্দরের রাডার সিস্টেম, কয়েকটি বিমান ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পুরো হিসাব করা গেলে তা কয়েক কোটি ডলারে দাঁড়াতে পারে। মার্কিন বাহিনী চলে যাওয়ার আগে বিমানবন্দরের কারিগরি এলাকা ও টার্মিনালে ব্যাপক ক্ষতি করে যায। তারা এমনকি বিমানবন্দরের হলগুলোর চেয়ার, সিট, টিভি সেট, কম্পিউটারের মতো ছোটখাট জিনিসও ছাড় দেয়নি।

তিনি বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কারিগরি সমস্যাগুলোর সমাধান করা হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটগুলো আবার শুরু হয়েছে। বিভিন্ন দেশ থেকে কাবুল বিমানবন্দরে বিমান আসতে শুরু করেছে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে কাতার, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও বাহরাইন থেকে আফগান জনসাধারণের জন্য মানবিক সহায়তা নিয়ে বিমান নেমেছে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক ফ্লাইট শুরু করা, আফগান জনগণ ও এখানে থাকা বিদেশীদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালু হওয়া মাত্র নতুন তালেবান প্রশাসন বিশ্বের সাথে সুষ্ঠু কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে।

তালেবান ১৫ আগস্ট যুদ্ধবিধ্বস্ত দেশটির দায়িত্ব গ্রহণ করে। গত সপ্তাহে তারা ৩৩ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠন করে।সূত্র : ইয়েনি সাফাক

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ