সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়ার ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া ঢাকা'র প্রধান দফতর ভবন  নবনির্মাণের কাজ উদ্বোধন হয়েছে।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টা নাগাদ  রাজধানীর  মিরপুরের পল্লবীতে ভবন  নবনির্মাণের কাজ উদ্বোধন হয় বলে সংশ্লিষ্ট সূত্র আওয়ার ইসলামকে জানিয়েছে।

উদ্বোধন উপলক্ষে মিরপুর পল্লবীতে সংক্ষিপ্ত দোয়ার মজলিস অনুষ্ঠিত হয়। এই মজলিসে উপস্থিত ছিলেন মারকাযুদ দাওয়াহ'র শিক্ষক-ছাত্রের পাশাপাশি পল্লবী ও ঢাকার বিভিন্ন জায়গা থেকে আগত মারকায- শুভাকাঙ্খী ওলামায়ে কেরাম ও দ্বীনদার লোকজন।

[caption id="attachment_233496" align="alignnone" width="500"] মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া ঢাকা'র ভেঙ্গে ফেলা পুরাতন ভবন।[/caption]

দোয়ার আগে মজলিসে আলোচনা করেন মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া ঢাকা'র রঈস মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ, মারকাযুদ দাওয়াহর আমীনুত-তালীম মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক, মুফতি মুহাম্মদ ইয়াহইয়া ও মাওলানা শরীফ মুহাম্মদ প্রমুখ।

সূত্রমতে জানা গেছে, উদ্বোধনের সূচনা হিসেবে উপস্থিত সবাই মাটি কাটার কাজে অংশ নেন। মজলিস শেষে দোয়া করেন মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক।

প্রসঙ্গত, ‘২০০৬ সাল থেকে পল্লবীর ৩০/১২ নম্বরের এই ভবনটিতে মারকায-এর কার্যক্রম স্থানান্তরিত হয়। নতুন নির্মাণের উদ্দেশ্যে প্রাচীন ভবনটি কয়েক মাস আগে ভেঙে ফেলা হয়। সেই জায়গাতেই রাজউকের অনুমোদিত প্লান অনুযায়ী ৯ তলা ভবনের কাজের উদ্বোধন হলো আজকে।

উদ্বোধনী দোয়ার মজলিসে মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া ঢাকা'র শুভাকাঙ্খিদের প্রতি দোয়া করার আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া হল দেশের একটি গবেষণামূলক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও ফিকহ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে মিরপুর, ঢাকায় এটি প্রতিষ্ঠা লাভ করে। ঢাকার অদূরে কেরাণীগঞ্জ উপজেলার হযরতপুরেও মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়ার দফতর রয়েছে।সেখানে দাওয়াহ ও হাদীস নিয়ে গবেষণামূলক কার্যক্রম চালু রয়েছে।

এনটি