সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

মাত্র দেড় বছরে কুরআন মুখস্থ করলো জেরুসালেমের দুই শিশু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আতাউল্লাহ।। জেরুসালেমের আত-তুর শহরের দুইজন কোমলমতি শিশু ইউসুফ ও ইব্রাহিম আবু গান্নাম পুরো কুরআন হিফজ করেছে।

তাদের আশা, কুরআনে হিফজ করার মাধ্যমে কিয়ামতের দিন তাদের বাবা-মা দু'জনকে নূরের টুপি পরাবে। তারা দেড় বছরেই পুরো কুরআন মুখস্ত করে ফেলে।

ছোট্ট শিশু ইউসুফ আবু-গান্নাম আল জাজিরাকে বলে- সে তার ভাই ইব্রাহিমের সাথে আট বছর বয়সে কুরআন শিখতে শুরু করে।

ইউসুফ ও ইব্রাহিম জেরুসালেমের দক্ষিণ-পূর্ব দিকে সুর বাহের শহরে অবস্থিত মারকাযু যাইদ ইবনে সাবিত লি তাহফিজুল কুরআনিল কারীমে পড়াশোনায় যোগদান দেয়। তাদের বাবা মাজদী আবু গান্নাম আল-জাজিরাকে বলেন-তিনি প্রতিদিন তাদেরকে মারকাযে নিয়ে যেত, সব সময় তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতেন।

তিনি আরো বলেন- তার নিজের ইচ্ছা ছিল পরিপূর্ণ কুরআন মুখস্ত করার, কিন্তু তা সম্ভব হয়নি। তাই তিনি প্রতিজ্ঞা করলেন- নিজ সন্তানদেরকে পরিপূর্ণ হাফেজে কুরআন বানাবে।

ঐ দুই শিশুর মা ‘লিনা আবু গান্নাম’ তার ছেলেদের প্রতিভা বিকাশ করতে শুরু করে। সে তাদের ছেলে ইব্রাহিমের কুরআনের পৃষ্ঠা এবং আয়াত মুখস্থ করার প্রতিভা লক্ষ্য করল। তার মা বলে- ইব্রাহিমের পঠিত স্থান থেকে যে কোনো আয়াত জিজ্ঞাসা করলে, সে ঐ আয়াত নম্বরসহ নির্দ্বিধায় বলে দিতে পারে। সূত্র: আল জাজিরা

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ