রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

চট্টগ্রামে হোটেল পেনিনসুলায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের জিইসিমোড়ে হোটেল পেনিনসুলার নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছেন, হোটেল পেনিনসুলা ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনের নিচ তলায় কোল্ডষ্টোরে মূলত আগুনের সূত্রপাত হয়। কোল্ড ষ্টোরে বিভিন্ন পণ্যের মজুদ রাখা হতো।

অগ্নিকাণ্ড হোটেল পেনিনসুলার খাদ্য গুদাম সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনের ও ধোয়া দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পরিচালক শামিম আহসান চৌধুরী জানিয়েছেন, সড়কে ছোট হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। কোল্ড ষ্টোর এয়ার টাইট হওয়ার কারণে ধোয়া সৃষ্টি হয়েছে বেশি।

আশপাশের বাসা থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে বলতে পারবে। তবে বড় ধরনের ক্ষতি থেকে হোটেল রক্ষা করা গেছে বলে জানান তিনি।

-এএ