মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কবি ফররুখ আহমেদ ছিলেন গণমানুষের কবি: আবাবীল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘কবি ফররুখ আহমেদ জাতিসত্ত্বা ও গণমানুষের কবি ছিলেন। তিনি বাংলাদেশের, গণমানুষের কবি। তার কবিতায় বাংলাভাষা ও বাংলাদেশের মানুষের জীবনচিত্র অসাধারণভাবে ফুটে উঠেছে। তার কবিতায় তিনি তুলে এনেছেন বাংলার শেকড় ও সংস্কৃতি’।

সোমবার (১৮ অক্টোবর) জাগরনের কবি ফররুখ আহমেদের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন “আবাবীল”-র উদ্যোগে আয়োজিত স্মরণসভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

বক্তারা আরো বলেন, ‘বাংলাদেশের মুসলমানদের মধ্যে সাড়া জাগিয়েছেন যে দুইজন কবি তাদের মধ্যে কবি ফররুখ আহমদ অন্যতম’।

নেতৃবৃন্দ বলেন, আরব্য উপন্যাসের দুঃসাহসী সার্থক নাবিক সিন্দাবাদ কঠিন বিপদসঙ্কুল মুহূর্তে জাহাজের হাল ধরে যেমনি জাহাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে নিরাপদে সমুদ্রবন্দরে নোঙর করাতে সক্ষম হয়েছিলেন, তেমনি অসহায়তা-অলসতা ও পশ্চাদপদতার অন্ধকার ঘূর্ণাবর্তে নিপতিত মানবতা রক্ষার্থে আমাদের সাহিত্য ভূবনের এক দুঃসাহসী ও মানবতাবাদি কবি হলেন ফররুখ আহমদ।

সভায় কবি ফররুখ আহমেদের ৪৭তম মৃত্যবার্ষিকী উপলক্ষে প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ও বিশিষ্ট লেখক ডা. দেওয়ান সালাউদ্দিনকে ‘কবি ফররুখ স্মারক সম্মাননা ২০২০ প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আবাবীল সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট কলাম লেখক এম. গোলাম মোস্তফা ভুইয়া'র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করে সংগঠনের নির্বাহী পরিচালক আকবর মোহাম্মদ, সাধারন সম্পাদক মনির হোসাইন, যুগ্ম সম্পাদক মোজাম্মেল প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি আবদুস সালাম চৌধুরী, অর্থ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু, দপ্তর সম্পাদক তৈয়ব হোসেন লাবলু, কবি গোলাম মোস্তফা প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ