মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

লেখকপত্রের দশম সংখ্যা বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাড়া জাগানো সাময়িকী লেখকপত্রের অক্টোবর-ডিসেম্বর-২০২১ সংখ্যাটি এখন বাজারে। এ নিয়ে পত্রিকাটির দশম সংখ্যা প্রকাশিত হলো।

চলতি সংখ্যায় দীর্ঘ আত্মজৈবনিক সাক্ষাৎকারে সূচিবদ্ধ হয়েছেন বিশিষ্ট আলেম লেখক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী। লেখক বঙ্গবন্ধুকে নিয়ে রয়েছে সরকার আবদুল মান্নানের একটি মূল্যায়নধর্মী নিবন্ধ। মাস-দুয়েক আগে চলে যাওয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.-এর লেখালেখি নিয়ে রয়েছে একটি প্রবন্ধ। জ্ঞানতাপস এবনে গোলাম সামাদকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ড. মাহফুজুর রহমান আখন্দ।

সদ্য চলে যাওয়া বিশিষ্ট লেখক সৈয়দ মোহাম্মদ জহীরুল হককে নিয়ে স্মৃতিচারণ করেছেন শরীফ মুহাম্মদ। সাহিত্য-সাংবাদিকতায় পঁচিশ বছরের পথচলা নিয়ে লিখেছেন অধ্যাপক ড. মুফতী মুহাম্মদ গোলাম রব্বানী। বাংলা সাহিত্যের প্রথম দশটি ঐতিহাসিক গ্রন্থ নিয়ে মুনীরুল ইসলামের একটি অনুসন্ধানী লেখা স্থান পেয়েছে।

লেখকপত্রের দশম সংখ্যা উপলক্ষে নয়জন বিশিষ্ট ব্যক্তির মূল্যায়ন ও পরামর্শ স্থান পেয়েছে। তারা হলেন মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী, মাওলানা মুহাম্মাদ সালমান, ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা মনযূর আহমাদ, ড. মুহাম্মদ ইসমাইল হোসেন, আমীর ইবনে আহমদ, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব ও সুমন রায়হান। লেখকপত্রের বিগত নয়টি সংখ্যা কীভাবে সাজানো হয়েছে সেটা নিয়েও আছে একটি প্রতিবেদন।

স্থান পেয়েছে বিশিষ্ট ক্যালিগ্রাফি শিল্পী আরিফুর রহমানের একটি সাক্ষাৎকার। বাংলা সাহিত্যে চার কথাশিল্পীর চলে যাওয়ার ধাক্কা নিয়ে রয়েছে একটি বিশেষ লেখা। লেখক হয়ে ওঠার গল্প বলেছেন স ম শামসুল আলম। তারুণ্যের ভাবনায় সূচিবদ্ধ হয়েছেন আলী হাসান তৈয়ব। ‘ইসলামী পত্রিকা পরিষদ কি অস্তিত্ব সংকটে’ শিরোনামে রয়েছে একটি প্রতিবেদন। এছাড়া তারুণ্যপত্র, ছড়া-কবিতাসহ নিয়মিত বিভাগগুলো তো রয়েছেই।

২০১৯ সাল থেকে শুরু হওয়া লেখকপত্রের সম্পাদক হিসেবে আছেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। নির্বাহী সম্পাদক হিসেবে আছেন আলেম লেখক ও ছড়াকার মুনীরুল ইসলাম। প্রকাশক হাবীবুর রহমান খান। এছাড়া একঝাঁক তরুণ সাময়িকীটির সঙ্গে জড়িত আছেন। ইতোমধ্যে সাময়িকীটি সব মহলে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

লেখকপত্র সংগ্রহ করা যাবে- বায়তুল মোকাররমের হাবিবিয়া বুক ডিপো ও পরিপাটি থেকে। এছাড়া বাংলাবাজারের দারুল উলুম লাইব্রেরী ও মধ্যবাড্ডার মাকতাবাতুল আযহার থেকেও সংগ্রহ করা যাবে।

কমপক্ষে ১০ কপির এজেন্ট হওয়ার সুযোগ রয়েছে। সার্কুলেশন বিষয়ে যোগাযোগ করতে পারেন ০১৯১৮৭০৬০৩৫ নাম্বারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ