মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

নওমুসলিমের আইডি কার্ডে হিন্দু পিতার নাম লিখলে ঈমানে দুর্বলতার সম্ভবনা আছে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

আমি একজন নওমুসলিম। বর্তমানে এক মুসলমান ব্যক্তির তত্ত্বাবধানে আছি। আমি তাকে আববা এবং তার স্ত্রীকে আম্মা বলে ডাকি। বর্তমানে দেশে জাতীয় পরিচয়-পত্রে ও ভোটার তালিকায় আমার জন্মদাতা হিন্দু পিতার স্থলে ঐ মুসলমান ব্যক্তির নাম ব্যবহার করা যাবে কিনা? আর যদি জন্মদাতা হিন্দু পিতার নাম লিখি তাতে কি ঈমানের কমতি হবে? বা দুর্বলতা দেখা দিবে? এ ব্যাপারে ইসলামের বিধান জানালে কৃতার্থ হব।

উত্তর:

জাতীয় পরিচয়পত্রে ও ভোটার তালিকায় নিজ পিতার স্থলে আপনাকে জন্মদাতা পিতার নামই লিখতে হবে। অমুসলিম পিতার নাম ব্যবহার করলে ঈমানের কোন ক্ষতি হবে না। যে সকল সাহাবায়ে কেরামের পিতা মুসলমান ছিল না তাঁরাও মুশরীক পিতার নামের সাথেই পরিচিত হতেন। বিষয়টিকে কেউ দোষের চোখে দেখতেন না।

-সূরা আহযাব ৪,৫, সহীহ বুখারী ২/১০০১, সহীহ মুসলিম ১/৫৭, তাফসীরে কুরতুবী ১৪/১১৯, তাফসীরে রূহুল মাআ’নী ১১/১১৯, আহকামুল কুরআন (জাস্সাস রহ.) ৩/৩৫৪, আদ্দুররুল মুখতার ৩/৪৯৩ সূত্র: আল কাউসার

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ