মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইসলামি বইমেলায় আজ অবমুক্ত হবে কবি মুহিব খানের ‘আল কুরআনের কাব্যানুবাদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ‘জাগ্রত কবি’ খ্যাত কবি মুহিব খান। তিনি একাধারে ইসলামী ধারার জনপ্রিয় কবি, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। দীর্ঘ প্রতীক্ষার পর তার রচিত পূর্ণাঙ্গ কোরআনের কাব্যানুবাদ প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) আসরের পর বাইতুল মুকাররমের ইসলামি বইমেলায় বইটি পাঠকের জন্য অবমুক্ত করা হবে।

অবমুক্ত করবেন- দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক, দার্শনিক আলেম মাওলানা উবায়দুর রহমান খান নদভী। এছাড়াও কবি ও বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

বইটি পাওয়া যাবে মুহাম্মদ পাবলিকেশনে। স্টল নং- ৫৭-৫৮।

৮০০ পৃষ্ঠার বিশাল এই কাব্যানুবাদ প্রকাশ করছে রাহনুমা প্রকাশনী।

জানা যায়, ২০০৪ সালের ১৯ মার্চ কোনো প্রকার পরিকল্পনা ছাড়াই এই কাব্যানুবাদের শুরু করেন মুহিব খান। এরপর বিক্ষিপ্তভাবে ১০০ দিনের মতো কাজ করে প্রথম ১০ পারা সমাপ্ত করেন। ২০০৬ সালের জুলাই মাসে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। ২০০৬ সাল থেকে ২০২০ পর্যন্ত নানা ব্যস্ততার কারণে আর মাত্র পৌনে তিন পারার কাজ শেষ করা সম্ভব হয়।

করোনা মহামারির কারণে যখন অখণ্ড অবসর মেলে, তখন মাত্র পাঁচ মাস ১২ দিনে অবশিষ্ট ১৭ পারার কাব্যানুবাদেরও কাজ শেষ হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ