মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

গুগলের ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পেলেন মাদরাসা শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গুগলের ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছেন নাদিমুল আবরার নামে এক মাদরাসা শিক্ষার্থী।

আবরার ফেনীর জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসা থেকে দাখিল পর্যন্ত পড়ালেখা করেন। এরপর বাবার কর্মস্থল কুমিল্লায় চলে যান। সেখানে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। উচ্চ মাধ্যমিক শেষে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আবদুল কাদেরের সন্তান তিনি।

পোল্যান্ডগুগলের ওয়ারশ অফিসে ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন আবরার। বুয়েট থেকে পাশ করার সাথে সাথে সিঙ্গাপুরের একটি কোম্পানি এবং গুগল থেকে চাকরির প্রস্তাব পান তিনি। এরমধ্যে গুগলকেই বেছে নেন আবরার।

তার চাচা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এনাম-উল হক এসব তথ্য জানান।

ড. এনাম-উল হক জানান, মাদ্রাসায় পড়া অবস্থাতেই মেধার স্বাক্ষর রাখে আবরার। মাদ্রাসায় পড়ালেখার কারণে তার কৈশোর কেটেছে ফেনীতে। বলতে গেলে ফেনী তাদের সেকেন্ড হোম। আবরারের

দাদা সীতাকুণ্ড এলাকার বিখ্যাত আধ্যাত্মিক সাধক ও পীর প্রফেসর নূরুল আবছার। বাবার চাকরির সুবাদে আবরারের শৈশব কেটেছে কুমিল্লায়। তার বাবা আবদুল কাদের বর্তমানে কুমিল্লা বার্ডের পরিচালক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ