সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

রাজধানীতে সাংস্কৃতিক কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসাদুজ্জামান আসাদ: গতকাল (১৬ নভেম্বর) মঙ্গলবার বিকেল ৫ টায় রাজধানী ঢাকার পুরানা পল্টনস্থ হান্ডি রেস্টুরেন্ট ‘বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন ও জাতীয় সংস্কৃতির অবক্ষয় রোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, জাগ্রত কবি মুহিব খানের সভাপতিত্বে ও রংধনু শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক মাঈনুদ্দীন ওয়াদুদের সঞ্চালনায় শুরুতেই কোরআন তিলাওয়াত করেন মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ। সংগীত পরিবেশন করেন শিল্পী আল আমীন সাকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রামটির প্রধান সমন্বয়ক, দাবানল শিল্পীগোষ্ঠীর পরিচালক কাউসার আহমাদ সুহাইল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরশৈলির প্রতিষ্ঠাতা পরিচালক, আবৃত্তিশিল্পী শাহ ইফতেখার তারিক। কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস। সুরেলা কালচারাল একাডেমীর পরিচালক কবি রিয়াদ হায়দার। কলরবের যুগ্ননির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান। সিনিয়র গীতিকার আব্দুল কাদের হাওলাদার। সিনিয়র সংগীতশিল্পী খন্দকার হুসাইন আহমাদ।

সভায় বক্তারা বলেন, সারাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা সাংস্কৃতিক কর্মীদের সুষ্ঠু পরিচালনার জন্য একটি নীতিমালাসহ সুদূরপ্রসারী পরিকল্পনা করে সামগ্রিক চিন্তায় জাতীয় পর্যায়ে একটি সংঘ বা কালচারাল ফাউন্ডেশন তৈরি করা সময়ের অপরিহার্য দাবী। সময়ের এই প্রয়োজন পূরণে উপস্থিত সবাই একমত পোষণ করেন।

জনপ্রিয় সঙ্গীত শিল্পী মুফতী আনিস আনসারীর দুআর মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ