বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বকচর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী কোচের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছে।

শুক্রবার ( ১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ভোরে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম জানান, ঢাকা থেকে যাওয়া হানিফ পরিবহনের নৈশকোচ বকচর এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। স্থানীয়রা গিয়ে দেখে, অটোরিকশার যাত্রী ও চালকসহ ছয়জন রাস্তায় পড়ে আছে।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তিনজনকে মৃত অবস্থায় পায়। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর একে একে মারা যান অন্য তিনজন।

বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ