বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, তাদের ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হলো- জসিমের তেলের দোকান, শাহজাহানের মোটরসাইকেল গ্যারেজ ও মুন্সি ক্রোকারিজ।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. নবী হোসেন বলেন, জুমার আগে মৌলভীর দোকান এলাকায় জসিমের তেলের দোকানসহ ৫-৬টি দোকানে আগুন লাগে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন বলেন, দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাত তদন্তের পর বলা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ