রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইমরান খানের সরকার পূর্ণ পাঁচবছর ক্ষমতায় থাকতে পারবে না : জারদারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার ক্ষমতার পাঁচবছর পূর্ণ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন দেশটির সাবেক এই প্রেসিডেন্ট।

জারদারি বলেন, যারা ইমরান খানকে ক্ষমতায় এনেছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। এখন কীভাবে তারা সেই ভুলের প্রায়শ্চিত্ত করবে তা আল্লাহ ভালো জানেন।

ইমরান খানের বিদায় ঘণ্টা বেজে গেছে কিনা, এমন প্রশ্নের জবাবে জারদারি বলেন, ‘ইমরান খানের সরকার তাদের মেয়াদের (ক্ষমতার) পাঁচবছর পূর্ণ করতে পারবে না।’

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক পরিবারগুলোর একটি হচ্ছে ভুট্টো পরিবার। গত পাঁচ দশকে তারা বেশ কয়েক দফায় পাকিস্তানের ক্ষমতায় ছিল।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো যখন সন্ত্রাসবাদী হামলায় নিহত হন, তারপর ২০০৮ সালের নির্বাচনে সহানুভূতি ভোটে ক্ষমতায় আসেন তার স্বামী এই আসিফ আলী জারদারি। সূত্র: দ্যা নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ