মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

মালেক ইবনে দিনার ও এক চোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তাহনিয়া ।।

এক চোর মালেক ইবনে দিনার-এর ঘরে প্রবেশ করে। সে চুরি করার জন্য বিভিন্ন মূল্যবান আসবাবপত্র খুঁজতে থাকে । কিন্তু কোন মূল্য জিনিসপত্র না পেয়ে দেখতে পায় মালেক ইবনে দিনার নামায আদায় করছেন।

মালেক ইবনে দিনার নামায সমাপনান্তে চোরকে দেখে বললেন جئت تسرق متاع الدنيا ولم تجد

فهل لك في الآخرة من متاع. সতুমি দুনিয়ার সম্পদ চুরি করতে এসে কিছু পাওনি। তোমার কি আখেরাতের সম্পদ প্রয়োজন আছে????

অতঃপর চোর হতবাক হয়ে তার নিকট বসলো !!! মালিক ইবনে দিনার তাকে নসিহত করছেন । চোর তাঁর নসিহত শুনে কাঁদতে লাগলো।

তারপর তারা উভয়ে মসজিদে গেল । মুসুল্লিগণ তাদেরকে একসাথে দেখে বলতে লাগলো : সবচেয়ে বড় জ্ঞানীকে দেখছি চোরের সাথে।

মুসুল্লিগণ মালেক ইবনে দিনারকে চোরের সাথে তাঁর সখ্যতা সম্পর্কে জিজ্ঞাসা করলো। তখন তিনি বলেন جاء يسرقنا + فسرقنا قلبه.
সে আমাদের সম্পদ চুরি করতে এসেছে, আমরা তার কলব তথা হৃদয় চুরি করেছি। এ ছিলো মুসলিমদের উত্তম আদর্শ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ