মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

হাঁটুর উপরে কাপড় উঠলে কি ওজু ভঙ্গ হয়ে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের সমাজের লোকদের মাঝে প্রচলিত রয়েছে যে, হাঁটুর উপর কাপড় উঠলে ওযু ভেঙ্গে যাবে। কিন্তু এ ধারণাটি শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ অমূলক।

বরং সঠিক কথা হল, হাঁটুর উপর কাপড় থাকা অবস্থায় অযু করলে তা শুদ্ধ হবে ইনশাআল্লাহ। কেননা ওযু শুদ্ধ হওয়ার জন্য সতর ঢাকা শর্ত নয়। আর অযুর পর হাঁটুর উপর কাপড় উঠে গেলেও অযু নষ্ট হবে না ইনশাআল্লাহ। কেননা, এটি ওযু ভঙ্গের কারণ সমূহের মধ্যে কোন কারণ নয়।

তবে ওযু করার সময় বা ওযু করার পর বিনা প্রয়োজনে হাঁটুর উপর কাপড় না উঠানোই উত্তম। ইমাম মালেক রহ. এটিকে অপছন্দনীয় মনে করতেন।
উল্লেখ্য যে, পুরুষের নামায শুদ্ধ হওয়ার জন্য শর্ত হল, সর্ব নিম্ন দু কাঁধ ঢাকার পাশাপাশি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। সুতরাং হাঁটু ঢাকা নামাযের জন্য শর্ত; ওযুর জন্য নয়। আল্লাহু আলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ