রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

আফগানিস্তানে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধসহ আট দফা নির্দেশিকা জারি করেছে তালেবান। তবে সাংবাদিক ও উপস্থাপকদের হিজাব পরে পর্দায় উপস্থিত হতে বলা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গণমাধ্যমে নারীদের জন্য নতুন ৮টি আইন করেছে তালেবান সরকার। নতুন আইনে আফগান নারীরা টেলিভিশনের নাটকে নিজেদের দেখাতে পারবেন না। সাংবাদিক ও উপস্থাপকদের হিজাব ব্যবহার করতে বলা হয়েছে। তবে কোন ধরনের হিজাব পরতে হবে তা বলা হয়নি।

তালেবানরা আগস্টের মাঝামাঝি সময়ে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে। অনেকে আশঙ্কা করছে তারা ধীরে ধীরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।

নতুন আইনে রয়েছে, শরীয়া বা ইসলামি আইন কিংবা আফগান মূল্যবোধের বিরুদ্ধে যায়- এমন চলচ্চিত্র নিষিদ্ধ করা হয়েছে। কমেডি এবং বিনোদনমূলক শো-গুলোতে ধর্মকে অবজ্ঞা করা যাবে না কিংবা আফগানদের কাছে আক্রমণাত্মক বিবেচিত হয় এমন সবকিছু নিষিদ্ধ থাকবে। ভিডিও ফুটেজে পুরুষদের শরীরের অন্তরঙ্গ অংশগুলো দেখাতে নিষেধ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ