মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

জামিয়া ইসলামিয়া টেকনাফ মাদরাসার বাবা হুজুরের ইন্তেকাল, জানাযা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ, টেকনাফ।। আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফের সাবেক সিনিয়র মুহাদ্দিস মাওঃ মোঃ হাশেম (প্রকাশ বাবা হুজুর) রহ: ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বড় ছেলে মাওঃ মোঃ হাসান। কয়েকদিন থেকেই খুব অসুস্থ বোধ করছিলেন। ফলে আজ সোমবার দুপুর ৫ টার দিকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্তেকালের সময় তার বয়স ৮৫ বছর।

৬ ছেলে ৯ মেয়েসহ নাতি-নাতনি ও অসংখ্য ছাত্র আর শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি আরো জানান, প্রায় ৪০ বছর টেকনাফ জামিয়ায় হাদীসসহ বিভিন্ন কিতাব পড়ান। দীর্ঘ ৮৫ বছর হায়াতে কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আগামীকাল ২৩ নভেম্বর সকাল ১০ টায় টেকনাফ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ