মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

যশোরে পৃথক দুঘর্টনায় মাদরাসাছাত্রসহ ২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরে পৃথক ঘটনায় মাদরাসার ছাত্রসহ দুই জন নিহত হয়েছে। রোববার রাতে সদর উপজেলায় ও সোমবার সকালে শার্শা উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার নওদাগা গ্রামের আখতারুজ্জামানের ছেলে মাদরাসার ছাত্র ইয়াসিন(১০) ও শার্শা উপজেলার বেনাপোল থানার ভবের বেড় গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে জব্বার হোসেন (৪০)।

নিহতদের স্বজন ও পুলিশ জানায়, নিহত ইয়াসিন শ্যামনগর মাদরাসার ছাত্র। সে রোববার দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে ইয়াসিন মারা যায়।

অপরদিকে নিহত জব্বার হোসেন বেনাপোল বাজারে একটি মাংসের দোকানের কর্মচারী। জব্বার বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে বেনাপোল পর্যটনের সামনে একটি ইজিবাইককে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে কারোর কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দেওয়া হয়েছে।

বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন জানান, এ রকম ঘটনা আমার জানা নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ