মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই’- বললে কি স্ত্রী তালাক হয়ে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একদিন ঝগড়া ও রাগারাগির একপর্যায়ে আমার স্ত্রীকে বলেছি, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। উক্ত কথা বলার সময় তালাকের চিন্তা আমার মাথায় ছিল না। জানার বিষয় হল, উক্ত কথার কারণে কি আমার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হয়েছে? জানিয়ে উপকৃত করবেন।

উত্তর-
প্রশ্নোক্ত ক্ষেত্রে ‘আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই’ কথাটি যেহেতু আপনি তালাকের উদ্দেশ্যে বলেননি, তাই এর দ্বারা আপনার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হয়নি। আপনাদের বৈবাহিক সম্পর্ক পূর্বের ন্যায় বহাল আছে। তবে ভবিষ্যতে এ ধরনের বাক্য উচ্চারণ থেকে বিরত থাকবেন।

-ফাতাওয়া খানিয়া ১/৪৬৮; খুলাসাতুল ফাতাওয়া ২/১৯৯; আলবাহরুর রায়েক ৩/৩০৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৭৬; ইমদাদুল ফাতাওয়া ২/৪১৭- সূত্র, মাসিক আলকাউসার

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ