শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

পুরোনো লেপ-কম্বলের গন্ধ দূর করার জন্য যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে জাঁকিয়ে পড়ছে শীত। রাজধানীতেও সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত ঠান্ডা পড়ছে। এবার আলমারি থেকে গরম জামা আর লেপ-কম্বল বের করার সময়।

দীর্ঘদিন বাক্স বা আলমারিতে তুলে রাখলে এসবে ভ্যাপসা গন্ধ ও ধুলোর আস্তরণ জমে যায়। তাই শীতের কাপড় ও লেপ-কম্বল ব্যবহারের আগে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। জেনে নিন কীভাবে নেবেন যত্ন-

ক. ব্যবহারের আগে উলের তৈরি জামাকাপড় একবার ধুয়ে নিন। সোয়েটার, মাফলারের মতো উলের জামাকাপড়ের সঙ্গে অন্য জামাকাপড় না ধোয়াই ভালো। তবে চড়া রোদে এ ধরনের জামাকাপড় শুকোতে দেবেন না। তাহলে রং জ্বলে যেতে পারে।

খ. লেপ-কম্বল ভালো রাখতে এগুলো কড়া রোদে দেওয়া উচিত। তবে সপ্তাহে অন্তত এক থেকে দু’বার লেপের কভার বদলে নিন। কম্বল যদি তুলোর না হয়, সেক্ষেত্রে পানিতে শ্যাম্পু মিশিয়ে কেচে নিন।

গ. দীর্ঘদিন বাক্সবন্দি রাখা কাঁথা ব্যবহারের আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। কাঁথা কাচার আগে পানিতে ডিটারজেন্ট মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। তার পরে কেচে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে নিন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ