মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এবার আদালত অবমাননার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিজমা সংক্রান্ত এক মামলায় আদালতের আদেশ থাকার পরও তা না মানার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে বুধবার (২৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

জানা যায়, গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পরে ওই জমি দখলে থাকা ব্যক্তি এ নিয়ে হাইকোর্টে রিট করলে হাইকোর্ট এ ব্যাপারে নিষেধাজ্ঞা দেন। সেই নিষেধাজ্ঞা নিয়ে জমি আগের মতো ব্যবহার করে আসছিলেন আবেদনকারী।

কিন্তু চলতি বছরের শুরুতে মেয়র জাহাঙ্গীর ও তার অনুসারীরা ওই জমি নিজেদের বলে তা ব্যবহারে বাধা দেন। এ অবস্থায় সম্প্রতি মেয়র জাহাঙ্গীরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেছেন এক ব্যক্তি।

সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে মেয়র জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আ’লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। দল থেকে বহিষ্কার হওয়ার পর কোণঠাসা হয়ে পড়েছেন তিনি।

এছাড়া গতকাল দুপুরে রাজবাড়ী ১নং আমলি আদালতে বঙ্গবন্ধুকে কটূক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার মামলাটি করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ