রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইউরোপের সর্ববৃহৎ মুসলিম কবরস্থান বানাচ্ছেন দুই ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে ইউরোপের সর্ববৃহৎ মুসলিম কবরস্থান বানাচ্ছেন দুই ভাই জাবের ও মহসিন ঈসা।

উত্তর ইংল্যান্ডে ৪০টি ফুটবল খেলার মাঠের সমান ৮২ একর জায়গাজুড়ে তৈরি হচ্ছে ওই মুসলিম কবরস্থান। খবর আরব নিউজের।

ব্ল্যাকবার্ন শহরে ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে ইউরোপের সর্ববৃহৎ ওই মুসলিম কবরস্থানটি তৈরি করবে ঈসা ফাউন্ডেশন।

বর্তমানে লন্ডনে গার্ডেন অব পিস নামে যে মুসলিম কবরস্থানটি আছে, সেটিই ইউরোপের সর্ববৃহৎ ওই মুসলিম কবরস্থান।

এ কবরস্থানে ২৫ হাজার কবর আছে। আর ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে যে কবরস্থান তৈরির পরিকল্পনা করছেন ব্রিটিশ ধনকুবের সহোদর, সেখানে কবর হবে ৩৫ হাজারেরও বেশি।

বিটেনের বৃহৎ সুপামার্কেট প্রতিষ্ঠান আসদার কাছ থেকে ওই জমি কিনেছে ঈসা ফাউন্ডেশন।

স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন পেলেই নির্মণ কাজ শুরু হবে ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে ওই মুসলিম কবরস্থানের।

করোনায় মৃত মুসলিম রোগীদের দাফনে বেশ ঝামেলা হওয়ায় মুসলিম দুই সহোদর এ উদ্যোগ নেন। এ কবরস্থান নির্মান হলে আগামী ১০০ বছরেও ওই এলাকায় মুসলিমদের দাফনে আর কোনো সমস্যা হবে না।

২০১৬ সালে মুসলিমদের কল্যাণে অলাভজনক ঈসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ওই দুই মুসলিম ধনকুবের সহোদর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ