রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থে অন্ধভাবে কাজ করছে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থে একেবারে অন্ধভাবে কাজ করছে অস্ট্রেলিয়া।

হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অস্ট্রেলিয়া কালো তালিকাভুক্ত করার পর তার প্রতিবাদ ও সমালোচনা করে এই বক্তব্য দিল লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি।

গতকাল বুধবার লেবাননের আল-মানার টেলিভিশনে প্রচারিত হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার চাপের কাছে অত্যন্ত লজ্জাজনকভাবে অস্ট্রেলিয়া আত্মসমর্পণ করেছে।

সংগঠনটি সুস্পষ্ট করে বলেছে, অস্ট্রেলিয়া যে সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমা দেশগুলো এর আগে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। তবে এতে হিজবুল্লাহর অবস্থানে কোনো প্রভাব পড়বে না। লেবাননের স্বাধীনতা ও দেশের জনগণের অধিকার রক্ষা এবং প্রতিরোধকামী সংগঠনগুলোকে সমর্থন করে যাচ্ছে হিজবুল্লাহ, তার এ অবস্থান অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের কারণে লেবাননের জনগণের নৈতিক মনোবল ভেঙে পড়বে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ