মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়ার মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও সিসিবি ফাউন্ডেশনের পক্ষে এ রিট দায়ের করেন ব্যারিস্টার অনিক আর হক।

বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি আজ উপস্থাপন করা হয়েছে। আদালতে অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল উপস্থিত ছিলেন।

গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের আগ্রাবাদে পা পিছলে ড্রেনে পড়ে নিখোঁজ থাকা বিশ্ববিদ্যালয়ছাত্রী সাদিয়ার লাশ পরের দিন ২৮ সেপ্টেম্বর উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিখোঁজের পাঁচ ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করা হয়। সাদিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ছাত্রী বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ