মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

ভাসানচরের পথে ৩৭৯ রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছেন ৩৭৯ জন রোহিঙ্গা।

প্রায় আট মাস পর বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় চট্টগ্রাম বোট ক্লাব থেকে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে নৌবাহিনীর জাহাজ পেঙ্গুইন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন।

এর আগে বুধবার (২৪ নভেম্বর) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই গ্রুপে ৩৭৯ জন রোহিঙ্গাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

চট্টগ্রামস্থ নৌবাহিনী সূত্র জানায়, বুধবার উখিয়া থেকে প্রথম গ্রুপে ২৫৭ জন এবং দ্বিতীয় গ্রুপে ১২২ জন রোহিঙ্গাকে চট্টগ্রামের পতেঙ্গাস্থ নৌবাহিনীর ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়।

সেখানে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ভালো খাবার-দাবারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে নৌবাহিনীর জাহাজ পেঙ্গুইনে করে তাদের ভাসানাচরে নিয়ে যাওয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ