মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা এলাকায় হোমল্যান্ড নামের একটি কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে মিলন নামে ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে তিনি মারা যায়।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নেভাতে গিয়ে মিলন নামের এক কর্মী অসুস্থ হয়ে পড়েন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তিনি নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন।

অগ্নিকাণ্ডে হোমল্যান্ড কেমিক্যাল কোম্পানির বিপুল রাসায়নিক পণ্যসহ নানা ধরনের দ্রব্য ভস্মীভূত হয়ে গেছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, আজ সকালে হোমল্যান্ড কেমিক্যাল কারখানায় ধোয়া ও আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে পাহাড়তলী, আগ্রাবাদ ও বন্দর থেকে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে কারখানার মধ্যে ছড়িয়ে পড়ে। কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি। অগ্নিকাণ্ডে কারখানাটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ