রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মদিনাতে বাস ও ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৪৮ জন।

স্থানীয় সময় শুক্রবার (২৬ নভেম্বর) আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মদিনা শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে আল-ইয়ুতামাহ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন ৪৮ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

রেড ক্রিসেন্টের সৌদি প্রতিনিধি খালেদ আল-সেহেলি জানান, দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের কয়েকটি প্রদেশ থেকে ২০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়। মদিনার পাশাপাশি মক্কা ও কাসিম থেকেও উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ১১টা ২৭ মিনিটে অ্যাম্বুলেন্সকে কল করা হয়। তবে দুর্ঘটনাটি কখন ঘটে তার সঠিক সময় এখনও জানা যায়নি।

উল্লেখ্য, মক্কা ও মদিনার মধ্যে এটি একটি ব্যস্ততম মহাসড়ক আল-হিজরাহ বলে জানা গেছে। হজযাত্রী ও অন্যান্যরা দু’টি পবিত্র মসজিদে যাতাযাত করতে সড়ক ব্যবহার করে থাকেন। এর একটি হচ্ছে মক্কায় অন্যটি মদিনায়। ২০১৯ সালেও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এ মহাসড়কে ৩৫ জনের প্রাণহানি ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুয়ায়ী, শুধু ২০১৯ সালে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ১২ হাজার ৩১৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ