মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

মাদরাসায় যাওয়া-আসার পথে উত্যক্ত, অভিযোগ করায় কিশোরীকে অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনার আমতলী উপজেলায় কিশোর গ্যাংয়ের এক সদস্য ও তার সহযোগীরা মিলে কিশোরীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমতলী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অপহৃত কিশোরী মানিকঝুড়ি মোহাম্মদপুর মাহমুদিয়া মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই কিশোরী মাদ্রাসায় আসা-যাওয়ার পথে একই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য মিরাজ হাওলাদার তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো।

কিশোরী বিষয়টি তার বাবাকে জানালে তিনি মিরাজের মা-বাবাকে জানিয়ে সাবধান করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে তুলে নেওয়ার হুমকি দেয় মিরাজ। গতকাল শুক্রবার দুপুরে মেয়েটি তার ফুফুর বাড়ি থেকে ফেরার সময় মিরাজ ও তার সহযোগীরা তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

মেয়েকে উদ্ধারের দাবি জানিয়েছেন কিশোরীর বাবা। অপহরণের ঘটনায় মিরাজ হাওলাদারসহ জড়িত অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তিনি।

এ বিষয়ে আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান জেনে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ