শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ দিবস আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য

সংসদীয় কমিটির সদস্য হলেন মাশরাফি বিন মর্তুজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাশরাফি বিন মর্তুজাকে। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের রওশন আরা মান্নান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টাঙ্গাইলের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা যাওয়ায় পদটি শূন্য হয়। তার জায়গায় প্রধান বিরোধী দল থেকে এই কমিটির সভাপতি হলেন রওশন আরা মান্নান। অপরদিকে রওশন আরার জায়গায় সদস্য করা হয়েছে মাশরাফিকে। মাশরাফি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিরও সদস্য।

আজ শনিবার (২৭ নভেম্বর) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি দুটি পুনর্গঠনের প্রস্তাব জাতীয় সংসদে তোলেন। এরপর এই কমিটি করা হয়।

এর ফলে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতির পদ আরও একটি বাড়লো। এর আগে জাপা থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, সরকারি হিসাব কমিটি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে রয়েছেন- যথাক্রমে আনিসুল ইসলাম মাহমুদ, রুস্তম আলী ফরাজী এবং মুজিবুল হক চুন্নু।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ