মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

সিলেটে ওলামায়ে কেরামের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘সন্ত্রাস ও উগ্রবাদ গোষ্ঠী ইসলাম, দেশ, জাতি ও সমাজের শত্রু। মানবতাবিরোধী এ চক্রটি বিশ্বব্যাপী একটি ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। উগ্রবাদী সন্ত্রাসীদের কোনো ধর্মীয় ও সামাজিক পরিচয় নেই।’

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় সন্ত্রাসবাদ প্রতিরোধ আন্দোলন সিলেটের উদ্যোগে দেশ-বিদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও উগ্রবাদী কার্যকলাপের প্রতিবাদে নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তরা একথা বলেন।

সন্ত্রাসবাদ প্রতিরোধ আন্দোলন সিলেটের সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও মুফতি জাকারিয়া মাহমুদ এর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস মাওলানা আব্দুল মতিন ধনপুরী, বিশিষ্ট রাজনীতিক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা হাফেজ নওফেল আহমদ, মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদ, মাওলানা মাহমুদ হাসান, সৈয়দ মাহমুদুল হাসান, মাওলানা সোহাইল আহমদ, প্রভাষক আমিনুল ইসলাম, বুরহান উদ্দীন, রুহুল আমিন ,আব্দুর রহমান ও উজ্জল আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশা অসংখ্য মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

বক্তারা সভ্য সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ রাখতে সরকারের কর্মকর্তাদের সাথে জনগণকেও দায়িত্বশীল ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ