রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

সুন্নতের উপর চলাই আত্মশুদ্ধির মূলকথা: মাওলানা আনাস মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসায় চলছে মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা। ইজতেমায় উপস্থিত হয়েছেন হারদুয়ী হযরত শাহ আবরারুল হক রহ. এর খলিফাসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

ফেতনার এই যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের ওপর অটল থাকার গুরুত্ব প্রয়োজনীয়তাসহ আরো বিভিন্ন বিষয়ে বয়ান করেছেন তারা।

দাওয়াতুল হকের মারকাজি ইজতেমায় উপস্থিত দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসার সাবেক মহাপরিচালক ও শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর সাহেবজাদা মাওলানা আনাস মাদানি বলেছেন সুন্নতের উপর চলাই আত্মশুদ্ধির মূল কথা।

তিনি বলেন, আমাদের বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গে কোন ধরণের সমস্যা দেখা দিলে  আমরা আরোগ্য পেতে ওষুধ খাই। বিভিন্ন পন্থা অবলম্বন করি। কিন্তু আত্মার প্রশান্তির জন্য আমরা কি করি। আত্মার প্রশান্তি জিকিরের মাধ্যমে।

তিনি আরো বলেন, অন্তরের প্রশান্তির জন্য যেন আমরা বেশি বেশি জিকির করি। অন্তর প্রশান্ত থাকলে আর কিছু নিয়ে চিন্তা করতে হবে না আমাদের।

তিনি আরো সংযোগ করেন, ‘শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. বলতেন তাসাওউফ আর আত্মশুদ্ধির খোলাসা হল সুন্নতের উপর চলা।  দাওয়াতুল হকের ইজতেমা থেকে আমরা যদি এই শিক্ষা নিয়ে যেতে পারি যে; আমি নিজেকে সুন্নতের উপর পরিচালিত করবো, তাহলে এর থেকে বড় আত্মশুদ্ধি আর কিছু হতে পারে না’।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ