মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পাঁচ ফিলিস্তিনি জেলেকে আটক করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণ উপকূলে পাঁচ ফিলিস্তিনি জেলেকে আটক করেছে। ওই ফিলিস্তিনি জেলেরা তখন নৌকায় অবস্থান করছিলেন। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

ইসরাইলি সেনাবাহিনী তাদের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, গাজার দক্ষিণ উপকূল অঞ্চলে মাছ ধরার জন্য যে নির্দিষ্ট স্থান ফিলিস্তিনিদের জন্য রাখা হয়েছিল, তা অতিক্রম করায় ইসরাইলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে এ জেলেদের গ্রেফতার করা হয়েছে।

গাজার ফিলিস্তিনিদের জন্য উপকূল থেকে মাত্র ১৫ নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরার অনুমতি দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর একটি সূত্র দেশটির বেসরকারি টিভি চ্যানেল-১২কে জানিয়েছে, ওই পাঁচ ফিলিস্তিনি জেলেকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে।

ফিলিস্তিনি জেলেরা বিভিন্ন সময়ে নানা ধরনের ইসরাইলি নিষেধাজ্ঞার শিকার হচ্ছেন। এসব নিষেধাজ্ঞা অমান্য করলে তাদেরকে বিভিন্ন শাস্তি দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। এসব শাস্তির মধ্যে আছে, ফিলিস্তিনি জেলেদের নৌকা ডুবিয়ে দেয়া ও তাদের প্রতি গুলি বর্ষণ। এছাড়া ফিলিস্তিনি জেলেদের মাছ ধরার জায়গার পরিসর ছোট করে দেয়ার কারণে তাদেরকে দীর্ঘ দিন ধরে বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ