শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি

২৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে না ‘ঢাকা নগর পরিবহন’ নামে বাস রুট রেশনালাইজেশনের প্রথম ধাপ। এর পরিবর্তে আগামী ২৬ ডিসেম্বর এটি চালু করা হবে।

রবিবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

জানা যায়, এই রুটে মোট ১০০টি নতুন বাস নিয়ে যাত্রা শুরু করবে এই পরিবহন সংস্থা। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের এ রুটে প্রতি কিলোমিটারে যাতায়াত ভাড়া পড়বে ২ টাকা ২০ পয়সা।

কমিটির সভা শেষে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, কিছু অসহযোগিতার কারণে পূর্ব নির্ধারিত সময়ে এই গণপরিবহন চালু করা সম্ভব যাচ্ছে না। নতুন তারিখে যেভাবেই হোক এই সার্ভিসটি চালু করা হবে।

তিনি বলেন, আমরা যে পরিমাণ বাস মালিকদের সাড়া পাব বলে আশা করেছিলাম, সেটি পাইনি। মাত্র ৬টি পরিবহন তাদের নাম জমা দিয়েছিল। তাই এখন বিষয়টিকে ওপেন করে দেওয়া হচ্ছে। আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে ও গণমাধ্যমের মাধ্যমে উদ্যোক্তা এবং ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের প্রতিষ্ঠান নাম জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

শেখ তাপস বলেন, ‘বিআরটিসি ৩০টি বাস এই সার্ভিসের জন্য দিচ্ছে। যেহেতু বাসগুলো দ্বিতল। সেই হিসেবে আমাদের আরো ৬০টি বাস লাগবে। তাই বিষয়টিকে ওপেন করে দিচ্ছি। এখানে মালিক একাধিক হতে পারে। যারা নাম জমা দিবেন তাদের রোড পারমিটের বিষয়টি নিশ্চিত করা হবে। তবে সব শর্ত তাদের মানতে হবে।’

মেয়র তাপস বলেন, নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে গত এক বছর আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। এখন আমরা লক্ষ্য পূরণের কাছাকাছি আছি। ঘাটারচর থেকে কাঁচপুর একটি পাইলটিং রুট নির্ধারণ করেছি। বাসগুলো জয়েন ভেঞ্চারের মাধ্যমে পরিচালিত হবে। পরে পুরো ঢাকায় কয়েকটি কম্পানির মাধ্যমে বাস চলবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ