মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

বরগুনায় টিকা দেওয়া হয়েছে ৭৩১৬ জন শিক্ষার্থীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনা জেলায় ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এইচএসসি ও সমমানের ৭ হাজার ৩১৬ জন শিক্ষার্থীকে করোনা প্রতিরোধে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ও সিভিল সার্জনের তত্ত্বাবধানে শিক্ষা প্রকৌশল বিভাগের বরগুনা জিলা স্কুলে টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হয়।

টিকা গ্রহণকারীদের মধ্য ৩ হাজার ৩৯৬ জন ছাত্র এবং ৩ হাজার ৯২০ জন ছাত্রী রয়েছে। একটি কক্ষে ৬টি গ্রুপে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকা প্রদান করা হয়।

সিভিল সার্জন অফিসের ইপিআই সুপার ভাইজার আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, কলেজ পর্যায়ে ৫ হাজার ৬৭৯, কারিগরি ৭৮৫, মাদরাসার ৭৫২ জন এবং উদ্বোধনী পর্বে ১০০ জনসহ মোট ৭ হাজার ৩১৬ জনকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ