শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি

বিশ্বে করোনায় মৃত্যু ৫২ লাখ ১৭ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দেশে দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় পর করোনার প্রকোপ কিছুটা কমেছিল। হঠাৎ কয়েকদিন তা আবার লাগামহীন হয়ে পড়ে। তবে গত ২৪ ঘণ্টায় করোনার তাণ্ডব কিছুটা কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৪ হাজার ২৩৩ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৪৯৬ জন।

এর আগে রোববার (২৮ নভেম্বর) বিশ্বে মারা গিয়েছিল আরও ৫ হাজার ৩৭৬ জন। অন্যদিকে শনাক্ত ৪ লাখ ৮১ হাজার ৩০ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৬৭১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ১৭ হাজার ২ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৬৩ লাখ ৮১ হাজার ৪৪৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৫৯০ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৪১৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৭৪৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৫৭৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৮০ হাজার ৯০৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার ৩১৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ