শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি

হেফাজত মহাসচিবের ইন্তেকালে চরমোনাইয়ের পীরের শোক ও দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আল্লামা নূরুল ইসলাম জিহাদীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।

পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক ও দোয়া করেছেন সংগঠনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীশ শায়খে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

আরো পড়ুন- হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর বর্ণাঢ্য জীবন

এক শোক বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদী সাহেব একজন বরেণ্য ও প্রথিতযথা আলেমেদীন ও শায়খুল হাদীস ছিলেন। তিনি ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ব্যাপক কাজ করেছেন। ফেরক্বায়ে বাতিলা, বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ সা. এর দুশমন কাদিয়ানী বিরোধী আন্দোলনে অন্যতম ভুমিকা পালন করেছেন। আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ইন্তেকালের পর তিনি হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হয়ে সকলস্তরের আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আন্তরিক চেষ্টা করেছেন। তিনি চরমোনাই বার্ষিক মাহফিলেও অংশগ্রহণ করে মুসলিম উম্মাহর উদ্দেশ্যে মূল্যবান বয়ান করেছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, মরহুম নূরুল ইসলাম জিহাদী সাহেব দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তিনি অসংখ্য মাদরাসা, মসজিদসহ দীনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার হাজার হাজার ছাত্র বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। তার ইন্তেকালে দেশবাসী দীনের একজন দরদি অভিভাবককে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে। মহান রব্বুল আলামিন এ মহান বুজুর্গের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছাত্র-শিক্ষক, ভক্ত-অনুরক্ত সকলকে সবর করার তওফিক দান করুন, আমীন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ