শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার

সহপাঠীর মৃত্যুর বিচার, নিরাপদ সড়কের দাবিতে বিআরটিএ কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাস চাপায় সহপাঠীর মৃত্যুর সুষ্ঠু বিচার, নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিআরটিএর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর দেড়টা থেকে এই অবস্থান শুরু করেন তারা।

ছাত্রদের দাবি, শুধু ঢাকা নয়, সারা দেশে শিক্ষার্থীদের জন্য সব ধরনের গণপরিবহনে অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টার পরিবর্তে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্রদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে হবে। ৯ দফা দাবির অন্যতম নিরাপদ সড়ক নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সময় ঠিক করে জানাতে হবে।

এদিকে, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। রামপুরায়ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে নটর ডেম কলেজের সামনেও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ