শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ টানা তিন দিন বন্ধ হজ পোর্টালের কার্যক্রম

এবার সাভারে গাড়িচাপায় স্কুলছাত্র আহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে অজ্ঞাত পরিবহনের চাপায় এক স্কুল শিক্ষার্থী আহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে পাকিজা গার্মেন্টসের সামনে সড়ক অবরোধ করেন তারা। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসের সড়ক ছেড়ে দেন তারা।

অবরোধ চলাকালীন শিক্ষার্থীরা প্রত্যেকটি গাড়ির লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স চেক করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, সকালে মর্নিং গ্লোরি স্কুলের ছাত্র আতিককে অজ্ঞাত একটি পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি বিভিন্ন শিক্ষার্থীদের ভেতর ছড়িয়ে গেলে নিরাপদ সড়কের দাবিতে সবাই সড়কে নেমে আসে। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বসে থাকলে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিয়ে যান চলাচলে স্বাভাবিক করে।

এক শিক্ষার্থী বলেন, আজ পর্যন্ত সড়কে দুর্ঘটনায় কোনো শিক্ষার্থী বা কেউ মারা গেলেও কোনো বিচার হয়নি। আমাদের এক বন্ধুকে আজ এক গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। আমাদের কি নিরাপত্তা আছে। সেই গাড়ি চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথা আমরা আরও বড় কর্মসূচিতে যাবো।

এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই এডমিন) আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের অবরোধের কথা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশ্বাসের মাধ্যমে তাদের সড়ক থেকে সরাতে সক্ষম হই। ইতিমধ্যে সেই পরিবহনটি চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এখন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ