শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ টানা তিন দিন বন্ধ হজ পোর্টালের কার্যক্রম

গাড়ি ভাঙচুর-আগুন দিলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সড়ক দুর্ঘটনা রোধে এবং হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের পর গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তাদের শ্রেণিকক্ষে মনোযোগী হতে বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চালকদের সঠিকভাবে গাড়ি চালানোরও নির্দেশ দেন তিনি।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন ও ধানমণ্ডিতে জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে যারা গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে গাড়িতে আগুন দেওয়া হবে, সেই গাড়ির কেউ মারা গেলে সব দায় সেই অগ্নিসংযোগকারীর। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে পাঠে মনোযোগী হতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ