সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বিশ্বের প্রভাবশালী ২৫ নারীর তালিকায় আফগান কিশোরী সোতুদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা ফিন্যানসিয়াল টাইমসের তালিকায় ২০২১ সালের বিশ্বের প্রভাবশালী ২৫ নারীর মধ্যে জায়গা করে নিয়েছে ১৫ বছরের আফগান কিশোরী সোতুদা ফোরোতান।

সম্প্রতি নারী শিক্ষা নিয়ে তালেবানের বিরুদ্ধচারণ করে জায়গা করে নিয়েছেন তিনি। গেল আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর সেপ্টেম্বর এক ঘোষণায় তারা জানায়- ছেলেরা স্কুলে যেতে পারবে তবে যতক্ষণ পর্যন্ত না মেয়েদের জন্য আলাদা শ্রেণির ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ৭-১২ বছর বয়সী মেয়েরা স্কুলে যেতে পারবে না।

এই ঘোষণার বিরুদ্ধে মুখ খোলেন ফোরোতান। এক অনুষ্ঠানে তিনি তালেবান প্রশাসনকে মেয়েদের স্কুল যাওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেন। সেদিন প্রায় ২০০ মানুষের সামনে দেওয়া বক্তব্যে ফোরোতান বলেন, সব মেয়েদের হয়ে আজ একটি হৃদয়ের কথা বলতে চাই।

আমরা সবাই জানি হেরাত হলো জ্ঞানের শহর... তাহলে কেন মেয়েদের জন্য স্কুল বন্ধ থাকবে তার এই বক্তব্য আফগানিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সবাই এমন ঝুঁকি নিয়ে নারী শিক্ষা নিয়ে কথা বলায় ফোরোতানের প্রশংসা করেন।

-এটি